• লিড নিউজ
  • জাতীয়

রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার : রেলপথ মন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু; রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেলওয়ের লোকসান কমিয়ে একে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। বাংলাদেশ রেলওয়েকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে আর দেখতে চায় না সরকার। একে ঢেলে সাজাতে হবে এবং লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

‎বৃহস্পতিবার রাজধানীর আব্দুল গণি রোডে রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎রেলওয়ের লোকসান কমিয়ে একে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে রেলকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রেলের উন্নয়ন ও রেল যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদন্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে।

‎টিকিট কালোবাজারি প্রতিরোধ, দুর্নীতি দমন ও যাত্রীসেবার মানোন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন জানিয়ে রেলমন্ত্রী জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রেলযাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎মতবিনিময় সভায় তিনি আগামী ১৮০ দিনের মধ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নযোগ্য একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেন।

‎এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন যাত্রার সময় কীভাবে কমিয়ে আনা যায় তা আগামী এক সপ্তাহের মধ্যে খুঁজে করা এবং সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।

‎সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদ্বয় হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo