• লিড নিউজ
  • জাতীয়

কক্সবাজার যাচ্ছেন সিইসি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগামী ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। এ সফরসূচি নিশ্চিত করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন সিইসি। সেখান থেকে বিকাল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG 437) একটি ফ্লাইটে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিকাল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন, ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় মগনামা ঘাট হয়ে কক্সবাজার সার্কিট হাউজে ফিরবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন, ২২ ফেব্রুয়ারি (রোববার) বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার (2A 444) একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর ২টা ৪৫ মিনিটে তার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে আসার কথা রয়েছে।

সিইসির এ সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo