• লিড নিউজ
  • জাতীয়

‎একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টল ভাড়া শতভাগ মওকুফ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলা ২০২৫ আগামী ২৫শে ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ই মার্চ পর্যন্ত। বইমেলাকে সামনে রেখে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

‎সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠীত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগে ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

‎বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া শতভাগ মওকুফের ঘোষণা দেন সংস্কৃতিমন্ত্রী। তিনি প্রকাশকদের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

‎বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি তারা বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্যে সেদিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে। পূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে না।

‎সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo