• লিড নিউজ
  • জাতীয়

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জু তাদের মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ পাওয়ার পর আজ তাদের প্রথম কর্মদিবস।

মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং কর্মকর্তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরকে স্বাগত জানান।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মিশন, ভিশন, জনবল এবং কর্মপরিধির বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়।

সভায় বিএনপির নির্বাচনি ইশতেহার ২০২৬ বাস্তবায়নে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও মন্ত্রণালয়ে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

এ সময় সবার সহযোগিতায় আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, অতিরিক্ত সচিব আবদুল মতিন, অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম ও প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভুইয়াসহ মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo