• লিড নিউজ
  • জাতীয়

‎‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বে তৃতীয় ঢাকা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার বাতাস নাগরিকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, আজ ‍বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।
‎
‎এ সময়ে ঢাকার বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২৪৮, যা আন্তর্জাতিক মানদণ্ডে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ধুলাবালি আর ধোঁয়ায় আচ্ছন্ন এই পরিবেশে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
‎
‎দক্ষিণ এশিয়া ও আফ্রিকার অন্যান্য মেগাসিটিগুলোতেও আজ বায়ুদূষণের ভয়াবহ চিত্র লক্ষ্য করা গেছে। আজকের তালিকায় ২৮৭ সূচক নিয়ে পাকিস্তানের লাহোর বিশ্বের শীর্ষ দূষিত শহর হিসেবে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২৫৩। তালিকার চতুর্থ স্থানে রয়েছে সেনেগালের ডাকার, যার সূচক ২১৭ এবং পঞ্চম স্থানে থাকা ভারতের কলকাতার বায়ুমান সূচক ১৯৮ রেকর্ড করা হয়েছে।
‎
‎এর আগে গতকাল ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সেনেগালের ডাকার ৪৬৬ সূচক নিয়ে শীর্ষে থাকলেও আজ সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। তবে ঢাকার পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। গতকালের ২৭৬ সূচকের তুলনায় আজ ২৪৮ রেকর্ড হলেও এটি এখনও ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতেই রয়ে গেছে।
‎
‎একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

চার দিনের সরকারি সফরে জাপানে রওনা হলেন প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত...

image

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতি মন্ত্রী

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ...

image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র দ্বি...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্...

image

মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থ...

৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...

image

শুধু আলোচনা নয়, ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত ক...

৫

নিজস্ব প্রতিবেদক :  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...

  • company_logo