• শিক্ষা

কালীগঞ্জে বদরুজ্জামান মাস্টার কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও স্মৃতি পুরস্কার বিতরণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি ও স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা ও অধ্যবসায়ই পারে একজন শিক্ষার্থীকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে এসে এমন মানবিক উদ্যোগকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান তিনি।

সংস্থার সভাপতি অ্যাডভোকেট মু. আতিকুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ভাষাসৈনিক আলহাজ আলাউদ-দীন হোসেন এবং কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজর অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম।

সংস্থার সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম নূরুল ইসলাম আল মোশাররাফ ইবনে কাদির ও লেখক মিশকাত রাসেল।

অনুষ্ঠানে “বদরুজ্জামান মাস্টার কল্যাণ ট্রাস্ট স্মৃতি বৃত্তি” (প্রতিষ্ঠাতা: ড. মোহাম্মদ রশিদুজ্জামান) এবং “মৌলভী বদরুজ্জামান মাস্টার ও অধ্যাপক ড. মোহাম্মদ রশিদুজ্জামান স্মৃতি পুরস্কার” (প্রতিষ্ঠাতা: ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানিক) প্রকল্পের আওতায় মোট ৫৫ জন শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ৪১ জন মেধাবী শিক্ষার্থী এবং ১৪ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিভিন্ন নগদ অর্থ ও দুটি করে বই প্রদান করা হয়। 
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা জীবনে উৎসাহ ও সহায়তা প্রদান এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য (০)





image

‎রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে...

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজানে সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় ব...

image

‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকো...

image

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, জানা গেল

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১...

image

ঢাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্ম...

image

বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দে...

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শিবগ...

  • company_logo