• লিড নিউজ
  • জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যেসব অতিথি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী ও ভারতের স্পিকার এবং যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাদের ঢাকায় স্বাগত জানিয়েছেন।

‎তিন অতিথির মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট নিয়মিত ফ্লাইটে এবং ভুটানের প্রধানমন্ত্রী ও ভারতের লোকসভার স্পিকার বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছেন। এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে আজ ভোর পর্যন্ত যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন।

‎অনুষ্ঠানে যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

‎বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, জাপান, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

‎অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশে নিযুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা।

‎গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

মন্তব্য (০)





image

বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে

নিউজ ডেস্ক : বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে। গণভোট, দুর্নীতি দমন কমিশন অধ্যা...

image

জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়: চিফ হুইপ

নিউজ ডেস্ক : বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ...

image

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্...

image

লালমনিরহাটে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া...

image

শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা ...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় অবদানের...

  • company_logo