প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে। দায়িত্ব গ্রহণের সময় নতুন সরকারের কাঁধে চাপতে যাচ্ছে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা।
পাশাপাশি ২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল ৩২ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনীতির এ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকায়। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে সরকার ব্যাংকিং উৎস থেকে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা নিয়েছে।
এ সময়ে এসেছে ১০৭ কোটি ৪০ লাখ ডলারের নিট বৈদেশিক ঋণ। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ১০৩ কোটি টাকায়।
সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার দেশি-বিদেশি উৎস থেকে ৭৪ হাজার ২৫১ কোটি টাকার ঋণ নিয়েছে। সব মিলিয়ে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকা।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পথচলার ইতি টেনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে।
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন...
নিউজ ডেস্কঃ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নিতে যা...
নিউজ ডেস্কঃ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্য...
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সিমা মালহোত্রা আজ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে...

মন্তব্য (০)