• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎রমজান শুরু উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে বিশ্ববাসীর প্রতি শান্তি, মানবিকতা ও সংহতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

‎এক বার্তায় তিনি উল্লেখ করেন,পবিত্র রমজান মাস হলো বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আত্মচিন্তা ও প্রার্থনার এক পবিত্র সময়। রমজান আশা ও শান্তির এক মহৎ দর্শনের প্রতীক।

‎কিন্তু মানবজাতির বহু মানুষের জন্য সেই আশা এখনো অনেক দূরের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তান থেকে ইয়েমেন, গাজা থেকে সুদান এবং তারও বাইরে—সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি, বৈষম্যসহ নানা দুর্ভোগে মানুষ কষ্ট পাচ্ছে।

‎বিভেদ দূর করতে ও দুঃখ-কষ্টে থাকা মানুষের কাছে সহায়তা ও আশা পৌঁছে দিতে, এবং প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে এই কঠিন ও বিভক্ত সময়ে আসুন, আমরা রমজানের চিরন্তন বার্তাকে স্মরণ করি।

‎প্রতি বছর আমি সংহতির নিদর্শন হিসেবে একটি মুসলিম সম্প্রদায়ের কাছে যাই এবং তাদের সঙ্গে রোজায় অংশ নিই। রমজানের শান্তি ও সহমর্মিতার চেতনায় অনুপ্রাণিত হয়ে ফিরে আসি।

‎তিনি আরও জানান, এই পবিত্র মাস সবাইকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করুক—যাতে মানুষের জন্য আরও শান্তিপূর্ণ, উদার ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে পারি।

মন্তব্য (০)





image

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

নিউজ ডেস্কঃ লেবানন-সিরিয়া সীমান্তে একটি গাড়ি লক্ষ্য করে বিমা...

image

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্...

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালা...

image

‎গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তার ঘোষ...

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মা...

image

ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চ...

নিউজ ডেস্ক : ইরানের ক্ষমতাচ্যুত শেষ শাহর নির্বাসিত ছেলে রেজা পাহলভি বলেছ...

image

‎ইয়েমেনের শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশনা

নিউজ ডেস্কঃ ইয়েমেনের শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দে...

  • company_logo