• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ইয়েমেনের শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশনা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইয়েমেনের শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) আল-জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

‎ইয়েমেনিদের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক'টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস' বা টিপিএস বাতিলের ঘোষণায় প্রায় ১৪শ' ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে দুই মাসের মধ্যে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে হবে। নির্দেশ না মানলে গ্রেফতার ও বিতাড়ন করা হবে তাদের।

‎ওয়াশিংটনের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বলেন, ইয়েমেনের নাগরিকদের জন্য এখন নিজ দেশে ফেরা নিরাপদ। টিপিএস প্রোগ্রাম এখন আমেরিকার স্বার্থের বিপরীতে কাজ করছে বলেও দাবি করেন তিনি। এই কর্মসূচির আওতায় যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় বা অন্যান্য বিপজ্জনক পরিস্থিতিতে থাকা বিদেশিদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মেলে।

মন্তব্য (০)





image

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান

নিউজ ডেস্ক : ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি এ...

image

নির্বাচনের আগে বিক্ষোভে উত্তাল নেপাল, উঠল যে দাবি

নিউজ ডেস্ক : নেপালে আসন্ন সংসদীয় নির্বাচনের আগে রাজতন্ত্র পুনরুদ্ধারের ...

image

‎অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশ নেয়ায় বাংলাদেশি জনগণকে জা...

নিউজ ডেস্কঃ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশ নেয়ার জন্য বাংলাদ...

image

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পা...

image

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনা জাহাজ আটক

নিউজ ডেস্ক : জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি চীনা মাছ ধরার জাহাজ আটক...

  • company_logo