• লিড নিউজ
  • জাতীয়

‎রমজানের জন্য পর্যাপ্ত পণ্য মজুদ আছে: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নব নির্বাচিত সরকারের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে বেকারত্ব ও রমজানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে বাজার স্থিতিশীল রাখতে নির্বাচনের আগেই গত বছরের থেকে ৪০ শতাংশ বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে, যা সরকারকে রমজানে স্বস্তি দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।রোববার (১৫ ফেব্রুয়ারি)  তিনি এই তথ্য জানান।

‎টিসিবি জানিয়েছে, রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয়া হবে। তালিকায় নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রির পাশাপাশি ছোলা ও খেজুরও থাকছে। সব মিলে শুধু নির্বাচিত সরকারই নয়, বাংলাদেশ ব্যাংক বলছে, কোন সংকট হবে না বাজারে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে সরবরাহ করবে সরকার।

‎এরইমধ্যে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ফলে পণ্য ছাড় ও পরিবহনের বাধা নেই। মূল্যস্ফীতি সামাল দিতে বাজারে ঘাটতি পড়তে দেয়া হবে না।

‎বাজার স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কোনো পণ্যেরই কোনো প্রকার ঘাটতি দেখা যাবে না। আর যদি ঘাটতি দেখা না যায়, অর্থনীতির স্বাভাবিক সংজ্ঞায় চাহিদা মোতাবেক যদি যোগান থাকে মূল্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। অর্থাৎ দেশবাসী একটি স্বস্তিদায়ক রমজান পার করবে বলে আমরা আশা করছি।’

‎তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুদ করা আছে। আমদানিকারকরা মজুদ করা পণ্য সঠিকভাবে বিতরণ করলে আশা করি কোনো পণ্যের ঘাটতি থাকবে না।’

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo