• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মার্কো রুবিও লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও  দলনেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একইসঙ্গে আঞ্চলিক সমৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।

‎জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে।
‎
‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানায় মার্কিন দূতাবাস।
‎
‎এতে বলা হয়েছে, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’
‎
‎এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তারেক রহমান ও বিএনপিকে নির্বাচনে জয়ে অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo