• লিড নিউজ
  • শিক্ষা

ক্ষমতাসীন রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিলেন সাদিক কায়েম

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে নৃশংস হামলা পরিচালনা করছে বিএনপির নেতাকর্মীরা। ক্যাম্পাস গুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের দেখে নিতে হুমকি দেওয়া হচ্ছে। 

তিনি লেখেন, আমরা আশা রাখতে চাই প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দায়িত্বশীল আচরণ করবেন এবং তাদের নির্বাচনি ক্ষেত্রসহ সকল স্থানে সকল ধরনের সংঘাতের রাজনীতি বন্ধ করে ভিন্নমতের সকলের জন্য নিরাপদ পরিবেশ উপহার দিবেন।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাদিক কায়েম। তার দাবি, হামলা বন্ধে প্রশাসন নির্বিকার আচরণ করছে। হামলা অব্যাহত থাকলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণাও দেন তিনি।

সাদেক কায়েম বলেন, ‘এভাবে যদি একেরপর এক হামলা চলতে থাকে, নাগরিকদের রক্তাক্ত করতে থাকে, আমরা ছাত্রজনতাকে সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবো।’

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ৬৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টিতে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। বাকি আসনের ফলাফলের ভিত্তিতেই এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

অন্যান্য ফলাফলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি আসনে জয় পেয়েছে বলে জানানো হয়।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo