ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
এরপর সাংবাদিকদের সাজ্জাত আলী বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে ফলাফল প্রকাশ করা হবে। শুধু গতকাল না, ৬ মাস ধরেই গুজব শুনছি যে ভোট হবে না এটা-সেটা। কিন্তু আপনারা দেখছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘মেজর যে প্রতিদ্বন্দ্বী দল টিভি স্ক্রলে দেখলাম তারা উভয়েই বলছে, ফলাফল যাই হোক তারা মেনে নেবেন। তাই আর কোনো সমস্যা হবে না।’
তিনি বলেন, ‘কোনো শঙ্কা নেই। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, তাই ফলাফল মেনে নেয়াই স্বাভাবিক।’
২০১৮ সালের নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘২০১৮ সালে এই কেন্দ্রেই ভোট দিতে এসেছিলাম। এই এলাকায় ২৫ বছর বাস করি, এখন মিন্টো রোডে থাকি। তখন ভোট কেন্দ্রের গেটটা পার হয়ে যখন ভেতরে গেছি, আমাকে শোনানো হয়েছিল—আপনার ভোট হয়ে গেছে। আমি (ভোট না দিয়ে) চলে গিয়েছিলাম।’
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোল...
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

মন্তব্য (০)