• লিড নিউজ
  • জাতীয়

‎দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: টিআইবি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০২৫’-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

‎টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘জুলাই আন্দোলনের পরবর্তীতে দুর্নীতির কমার সূচকে ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪। আগে এ স্কোর ছিলো ২৩। বাংলাদেশের অবস্থান ১৮২টি দেশের মধ্যে ১৫০তম। আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর। এ অঞ্চলের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।’

‎সংস্থাটি জানায়, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ অবনতি হয়ে ১৩তম বাংলাদেশ। বাংলাদেশের নিম্নগামী অবস্থানের কোনো বাস্তব পরিবর্তন আসেনি। বরং জুলাই গণঅভ্যুত্থানের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ ও সুশাসনের পথে যে অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয়েছিলো, এ স্কোর তার তাৎক্ষণিক প্রতিফলন ঘটেছে।

‎অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে টিআইবি বলেছে, অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার চর্চা করতে ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থানের পর এ সরকারের দুটি পবিত্র দায়িত্ব ছিলো সংস্কার ও দুর্নীতি দমন। কিন্তু তা করতে সরকার ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সুযোগ হারানোর দৃষ্টান্তর সৃষ্টি করেছে।

‎এসময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ না করতেও আহ্বান জানায় টিআইবির নির্বাহী পরিচালক।

‎আসন্ন নির্বাচন প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্বাচনি প্রচারণায় যে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দিচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে দুর্নীতি নিয়ন্ত্রণে চলে আসবে। আওয়ামী লীগ নির্বাচনবিরোধী অবস্থান নিয়ে, নির্বাচনে সহিংসতা করার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি।’

মন্তব্য (০)





image

নির্বাচনে কারচুপির সুযোগ নেই, ভোট হবে উৎসবমুখর: স্বরাষ্ট্...

ফরিদপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের শ...

image

‎ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল তুলে দিলেন প্রধান উপ...

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারক...

image

‎প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলে...

নিউজ ডেস্কঃ কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল প্রধ...

image

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের...

নিউজ ডেস্কঃ তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচনী পর্যবেক্ষক দ...

image

দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের স্থান ১৩তম

নিউজ ডেস্কঃ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ অবনতি হয়ে ১৩...

  • company_logo