• লিড নিউজ
  • জাতীয়

টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্তের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে রাজধানীতে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের দফায় দফায় সংঘর্ষের সময় টি-শার্ট পরিহিত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর লাঠি হাতে তেড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি ছুটির দিনে বাসায় ইনফরমাল ড্রেসে চুল কাটাচ্ছিলাম। যখন শুনতে পেলাম আন্দোলনকারীরা যমুনায় ঢুকে পড়ছে, আমি অন্য কোনো প্রস্তুতি ছাড়াই চলে এসেছি। গিয়ে দেখি পরিস্থিতি ভয়ানক!’

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে ওই সংঘর্ষের সময় পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটায় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মীসহ অন্তত ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, ‘নির্বাচনের পাঁচ-ছয় দিন আগে সরকারপ্রধানের বাসার সামনে আন্দোলনকারীরা এসে যদি এ ধরনের কর্মকাণ্ড করে, তাহলে ডিএমপি কমিশনার হিসেবে কী বসে থাকার সুযোগ আছে? 

তিনি আরও বলেন, ডেইলি স্টার-প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাতে, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদের আমি সময়মতো সেখানে পাঠাতে পারিনি। তখন সব দায় পুলিশর ওপর এল। সরকারপ্রধানের বাসভবনে যখন আন্দোলনকারীরা ঢোকার চেষ্টা করছিল, তখন ডিএমপি কমিশনার হিসেবে আমার বসে থাকার সুযোগ আছে কি না?’

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বল...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...

image

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...

image

‎সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন...

নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...

image

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিউজ ডেস্কঃ সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে...

image

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতি...

নিউজ ডেস্ক : নদী বাঁচাতে ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখত...

  • company_logo