• অর্থনীতি

বিটকয়েনের দামে বড় ধাক্কা, নামল ৭০ হাজার ডলারে

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৭১ হাজার ডলারের নিচে নেমেছে। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর বিটকয়েন যে পরিমান মূল্যবৃদ্ধি পেয়েছিল তা টানা এক সপ্তাহের দরপতনে সমপর্যায়ের নীচে নেমে গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিটকয়েনের দাম একদিনেই ৭ শতাংশের বেশি কমে যায়। জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়া এই দরপতন এখনও অব্যাহত রয়েছে। গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৩০ মিনিটে বিটকয়েনের দাম লেনদেন হচ্ছিল প্রায় ৭০ হাজার ৯০০ ডলারে।

সাম্প্রতিক এই পতনের ফলে চলতি বছরের শুরু থেকে বিটকয়েনের মূল্য প্রায় ২০ শতাংশ কমে গেছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো এক লাখ ডলারের মাইলফলক স্পর্শ করে প্রতি বিটকয়েন। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মে মাসেও সেই মূল্যও অতিক্রম করে। তবে অক্টোবরে সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ২৭ হাজার ডলারের বেশি দামে পৌঁছানোর পর নিম্নমুখী হতে থাকে এই ডিজিটাল সম্পদ। 

ট্রাম্পের পুনর্নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে শিথিল নীতি আসতে পারে-এমন প্রত্যাশায় বিটকয়েনসহ অন্যান্য ডিজিটাল মুদ্রার দাম দ্রুত বেড়েছিল। নির্বাচনি প্রচারে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘ক্রিপ্টোকারেন্সির রাজধানী’ বানানোর অঙ্গীকার করেছিলেন।

এছাড়া নির্বাচনের আগে নিজের ছেলেদের সঙ্গে মিলে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামে একটি ক্রিপ্টো প্রতিষ্ঠানও চালু করেন।

ক্ষমতায় আসার পর ট্রাম্প একটি কৌশলগত ক্রিপ্টো রিজার্ভ গঠনের ঘোষণা দিয়েছিলেন, যেখানে বিটকয়েনসহ আরও চারটি ক্রিপ্টোকারেন্সি অন্তর্ভুক্ত থাকবে।

তবে ট্রাম্প-সমর্থিত ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের সিনেটে আটকে আছে। ব্যাংক ও ক্রিপ্টো কোম্পানিগুলোর মধ্যে মতবিরোধের কারণে বিলটি পাস না হওয়ায় খাতটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বুধবার ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতা রো খান্না জানিয়েছেন, তিনি ট্রাম্পের ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নিয়ে তদন্ত করবেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, আবুধাবির এক কর্মকর্তার প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির ৪৯ শতাংশ শেয়ার কিনতে ৫০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

বিটকয়েনের পাশাপাশি বৃহস্পতিবার বিশ্বজুড়ে শেয়ার ও পণ্যবাজারেও দরপতন দেখা গেছে। রুপার দাম এক পর্যায়ে ১৬ শতাংশ পর্যন্ত কমে যায়। একই সঙ্গে হংকংয়ের প্রধান শেয়ার সূচক প্রায় ১ দশমিক ৩ শতাংশ এবং জাপানের সূচক ০ দশমিক ৭ শতাংশ কমেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo