• জাতীয়

রাজধানীর হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রেফতার ৫

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর হাতিরঝিলে গাড়ির সাথে ঘষা লাগাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধর করা হয়েছে।

‎বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় মামলা হয়েছে হাতিরঝিল থানায়। এরইমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎গ্রেফতার ব্যক্তিরা হলেন– মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

‎জানা গেছে, বুধবার দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে হাতিরঝিল এলাকা দিয়ে ফিরছিলেন এডিসি মাহফুজ্জামান সরকার। পুলিশ প্লাজার সামনে পাশাপাশি চলাচলের সময় পুলিশের গাড়ির সাথে আরেকটি গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষির মতো পরিস্থিতি হয়। এ সময় অন্য গাড়িতে থাকা ব্যক্তিরা এডিসির গাড়ি রোধ করেন। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আরও কয়েকজনকে ফোন করে ডেকে আনেন। ২০-২২ জন মিলে এলোপাতাড়ি মারতে থাকেন পুলিশ কর্মকর্তাকে।

‎পরে মাহফুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ১৭টি সেলাই লেগেছে। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

‎পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পেশায় ব্যবসায়ী। ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন তারা। ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

মন্তব্য (০)





image

বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে

নিউজ ডেস্ক : বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে। গণভোট, দুর্নীতি দমন কমিশন অধ্যা...

image

জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়: চিফ হুইপ

নিউজ ডেস্ক : বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ...

image

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্...

image

লালমনিরহাটে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া...

image

শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা ...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় অবদানের...

  • company_logo