• লিড নিউজ
  • জাতীয়

পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অবৈধ আর্থিক প্রবাহ প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ দেশে ফেরত নিশ্চিত করতে জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

‎এ সব সম্পদ জাতীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর আর্থিক সততা বিষয়ক বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান জনজীবনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি মানুষের মনে নতুন প্রত্যাশা জাগ্রত করেছে।

‎তিনি উল্লেখ করেন যে তথাকথিত ‘মেগা প্রকল্পগুলো’ সাধারণ মানুষের জন্য খুবই সীমিত সুফল বয়ে আনে, বরং সেগুলো দুর্নীতির সুযোগ সৃষ্টি করে এবং জনসাধারণের অর্থ বিদেশের নিরাপদ আশ্রয়ে পাচারের পথ খুলে দেয়।  

‎সালাহউদ্দিন নোমান চৌধুরী এ সব সম্পদ পুনরুদ্ধার করে বৈধ মালিকদের কাছে ফেরত দেওয়ার লক্ষ্যে স্বচ্ছতার ভিত্তিতে সংশ্লিষ্ট তথ্যের যথাযথ আদান-প্রদান নিশ্চিত করা, কার্যকর অংশীদারিত্ব জোরদার করা ও এই বিষয়ে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

‎গত জুন মাসে স্পেনে অনুষ্ঠিত উন্নয়ন অর্থায়ন বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের ফলাফলকে ঐতিহাসিক আখ্যায়িত করে রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক এই অগ্রগতিকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে করে পুনরুদ্ধারকৃত অর্থ শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সামাজিক সুরক্ষা ব্যবস্থা ও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা জোরদারে ব্যবহার করা যায়।

মন্তব্য (০)





image

‎পুরান ঢাকার অলিগলি ঘুরলেন মার্কিন রাষ্ট্রদূত, মজলেন চা-ব...

নিউজ ডেস্কঃ পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, স্থাপত্যশৈলী আর ...

image

রাজধানীর হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রেফতার ৫

নিউজ ডেস্কঃ রাজধানীর হাতিরঝিলে গাড়ির সাথে ঘষা লাগাকে কে...

image

‎হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়...

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের...

image

এবার ভারতের ভূমিকম্পে কাঁপল

নিউজ ডেস্কঃ কয়েকদিন আগে ভূমিকম্পে কেঁপে উঠেছিল চট্টগ্রাম। যা...

image

সরকারের কাছে আসতে হবে না, সেবা পৌঁছে যাবে নাগরিকের কাছে: ...

নিউজ ডেস্কঃ সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না এ...

  • company_logo