ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মাঠপর্যায়ে প্রায় ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে। এছাড়া নৌবাহিনীর ৫ হাজার, কোস্ট গার্ডের ৪ হাজার, বিজিবির ৩৭ হাজার, র্যাবের ৯ হাজার, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসার বাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিয়োজিত থাকবে।
এসময় তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচনের আগে বা পরে থাকবে না কোনো সহিংসতা।’ খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিসহ খুলনা বিভাগের সকল রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...
নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...
নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...
নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...

মন্তব্য (০)