• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের বহু মানুষ যাকাত দেন না, তাদের ঈমান নেই: ধর্ম উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বহু মানুষ যাকাত দেন না, এতে করে তাদের ঈমান নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। তিনি বলেছেন, একেবারে কোরআন ও হাদিস টেনেটস অফ ইসলাম অনুসারে যারা যাকাত দেন না ও মানেন না তারা বিশ্বাসী নয়, তেমনি মোনাফেক। আর যারা দেন তারা পাক্কা ঈমানদার।
‎
‎শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‎
‎ধর্ম উপদেষ্টা বলেন, সরকারের পক্ষে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা যাকাত বোর্ড আছে। আমরা এটাকেও বেশি প্রস্তুত করতে পারিনি। কালেকশন করি ১১ কোটি টাকার মতো। তবে আমাদের এখানে স্বচ্ছতা আছে, ট্রান্সপারেন্সি আছে। জেলা প্রশাসকদের মাধ্যমে, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যে এলাকায় যত হয় ৮০ ভাগ টাকা ওখানে বিতরণ করি। ২০ শতাংশ সেন্ট্রালি বিতরণ করি। কিন্তু আমাদের আহরণটা কম। সেই হিসেবে ১০ গুণ বেশি এগিয়ে আছে—সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট।
‎
‎তিনি আরও বলেন, আমাদের দেশে বহু ধনী ব্যক্তি আছেন, ক্যালকুলেশন করে যাকাত দেন না। তারা একটা থোক বরাদ্দ দেন। কিন্তু এই যাকাত না দিলে কী যে ভয়াবহ শাস্তি আছে, এটা আমরা অনেকেই জানি না। এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে।
‎
‎যৌনকর্মকে পেশা হিসেবে গ্রহণ করা দুঃখজনক বলে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, দেশে যত যৌনকর্মী আছেন, আমরা তাদেরকে দৌড়াই, মারি। কোনোদিন ভাবিনি তার পেটে ভাত আছে কিনা। কেন অভিজাত এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ঘুরে বেড়ায়? দারিদ্র্যের কারণে। আমরা এই পেশার পরিবর্তন চাই। আমরা তাদেরকে যদি অন্নসংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এই আদিম পেশা থেকে তারা মুক্তি পাবে এবং সেটা যাকাতের মাধ্যমে সম্ভব।
‎
‎এছাড়াও যাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর অবদান অনিবার্য। রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত হলে দারিদ্র্য বিমোচনে কাজ করবে এই ব্যবস্থা বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা।

মন্তব্য (০)





image

চার দিনের সরকারি সফরে জাপানে রওনা হলেন প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত...

image

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতি মন্ত্রী

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ...

image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র দ্বি...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্...

image

মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থ...

৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...

image

শুধু আলোচনা নয়, ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত ক...

৫

নিজস্ব প্রতিবেদক :  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...

  • company_logo