• রাজনীতি

রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচনি জনসভায় যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে বিমানে করে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে নেমেছেন তিনি।

‎বিমানবন্দর থেকে তিনি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যাবেন। এরপর সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এ সফরে তিনি নওগাঁ, বগুড়ার সমাবেশেও বক্তব্যে রাখবেন।

‎ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মোট ১১টি জনসভা করেছেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। এবার ছেলে তারেক রহমান প্রথমবারের মতো দলীয় প্রধান হয়ে আসছেন রাজশাহীতে। জনসভায় বক্তব্য রাখবেন সেই মাদ্রাসা ময়দানে।

‎কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বাবার স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে বক্তব্য রাখবেন তিনি। এরপর নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।

‎সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনি এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo