• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনে কারো পক্ষে নয়, জনগণের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।
‎
‎বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে শুরু হয় এ বৈঠক। এ সময় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র খুব উদগ্রীব। জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।
‎
‎এর আগে, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ দেখিয়েছে মার্কিন রাষ্ট্রদূত। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এবার নির্বাচন পর্যবেক্ষণ করবে। চারটি জায়গায় যাবে দলটি। পরে তার রিপোর্ট যুক্তরাষ্ট্রের সিনেটে পেশ করা হবে। 
‎
‎দায়িত্ব নেওয়ার পর এটিই ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ইসির প্রথম বৈঠক। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তিন সদস্যের প্রতিনিধি দলে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ছাড়া আরও ছিলেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড ম্যু, রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। আর সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
‎
‎এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করবার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের। গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

মন্তব্য (০)





image

চার দিনের সরকারি সফরে জাপানে রওনা হলেন প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত...

image

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতি মন্ত্রী

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ...

image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র দ্বি...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্...

image

মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থ...

৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...

image

শুধু আলোচনা নয়, ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত ক...

৫

নিজস্ব প্রতিবেদক :  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...

  • company_logo