ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পরাজিত শক্তি, ফ্যাসিবাদের সহযোগী এবং বাংলাদেশের গণমানুষের প্রতিপক্ষরাই এবারের গণভোটে 'না' ভোটের চিন্তা করবে— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর মহানগরীর '৩৬ জুলাই স্মৃতিস্তম্ভ'-তে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে মাধ্যমে গঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোটে 'হ্যাঁ' ভোট জয়যুক্ত হওয়া জরুরি। বাংলাদেশের জনগণ, জনগণের কাফেলা, জনগণের জোয়ার 'হ্যাঁ' ভোটের পক্ষে থাকবে।
উল্লেখ্য, দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে রংপুর আসেন উপদেষ্টা। স্থানীয় সরকারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন ছাড়াও দুপুরে জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে হাফ হোটেলের প্রচারণা মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন তিনি।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)