• জাতীয়

সরস্বতী পূজা আজ

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত।

‎পূজার দিন অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। এদিন শিশুদের হাতেখড়ির আয়োজনও করা হয়।

‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে।

‎এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা সরাসরি এই আয়োজনে অংশ নিচ্ছে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি, এরপর প্রসাদ বিতরণ। তারপর আগত অতিথিদের আপ্যায়ন।

‎জগন্নাথ হলের পুরো মাঠের চারপাশে মণ্ডপ তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউট। হলের পুকুরে চারুকলা ইন্সটিটিউট, উপাসনালয়ে হল প্রশাসন এবং পুকুরপাড়ে জগন্নাথ হলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যুবাদের সংগঠনের পক্ষ থেকে একটি মণ্ডপের আয়োজন করা হয়েছে।

‎হল প্রশাসন জানায়, পুরো জগন্নাথ হল এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রবেশপথে মেটাল ডিটেক্টরসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। পূজায় দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজনও রাখা হয়েছে। হল প্রাঙ্গণের ভেতরে শিশু-কিশোরদের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন রাইড, খেলনা এবং খাবারের দোকানের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo