• শিক্ষা

ছুটির তালিকা থেকে শুক্র-শনিবার বাদ দেওয়ার দাবি শিক্ষকদের

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবার বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষকরা। তারা বলছেন, নতুনভাবে ছুটির তালিকা সমন্বয় করা হোক।

বৃহস্পতিবার এমপিওভুক্ত ‘শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে।

জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়েছে, ২০২৫ খ্রিস্টাব্দের ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ খ্রিস্টাব্দের বার্ষিক ছুটির তালিকায় রমজান মাসে আগামী ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষক নেতারা বলেন, রমজানে রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়া অত্যন্ত কষ্টকর। বিশেষ করে দীর্ঘ সময় রোজা রাখার পর তারাবিহ নামাজ আদায় করা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর হয়ে দাঁড়াবে। এ পরিস্থিতিতে রমজানের পবিত্রতা রক্ষা ও শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে পূর্বের মতো পুরো রমজান মাস ছুটি বহাল রাখা জরুরি।

আবেদনে আরও বলা হয়, ২০২৬ খ্রিস্টাব্দের বার্ষিক ছুটির তালিকায় মোট ৮টি সাপ্তাহিক ছুটিকে (শুক্র ও শনিবার) সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ। সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির তালিকায় গণনা করা অযৌক্তিক বলে দাবি করেন তারা।

তাই রমজান মাসের ছুটি বহাল রাখা হয় এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দিয়ে নতুনভাবে ছুটির তালিকা সমন্বয় করা হয়।

 

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo