ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এ আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল–২ এর তিন সদস্যের বেঞ্চ। আগামী ১৭ ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য দিন ধার্য করেছেন আদালত।
উল্লেখ্য, এ মামলার সাত আসামির সবাই পলাতক রয়েছেন। ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
আসামিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা-নির্দেশ, উসকানি ও বাস্তবায়নে নেতৃত্বের সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)