• লিড নিউজ
  • শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের জন্য সুখবর

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বর্তমান সভাপতিরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক এক পরিপত্রে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিদ্যমান সার্বিক পরিস্থিতির কারণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কার্যক্রমে যেন কোনো অচলাবস্থা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সভাপতিদের দায়িত্বের মেয়াদ সাময়িকভাবে বাড়ানো প্রয়োজন। সে অনুযায়ী সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo