• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতিতে বাস সার্ভিস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ঢাকা পরিবহণ মালিক সমিতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ ঢাকা মহানগর ও শহরতলীর গণপরিবহণ ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও আধুনিক করতে কাউন্টারভিত্তিক এবং ই-টিকেটিং পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে। আগামী সপ্তাহেই চালু হবে এ ব্যবস্থা। সোমাবার (১৯ জানুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি জানানো হয়। 

ডিএমপি বলছে, ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতি ফেরানো নিয়ে সোমবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সব বাস নির্ধারিত স্টপেজ থেকে যাত্রী উঠা-নামা করাবে। সব যাত্রীকে অ্যাপস অথবা ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গাড়িতে ভ্রমণ করতে হবে। এ পদ্ধতিতে সরকার নির্ধারিত পূর্বের ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

সরওয়ার বলেন, ঢাকা মেট্টোপলিটন পুলিশ ঢাকা শহরে যানজট নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের ই-টিকেট সিস্টেম উদ্বোধন হচ্ছে, যা আগামী সপ্তাহে চালু হবে। এর ফলে বাসযাত্রী, মালিক, শ্রমিক এবং ঢাকাবাসী উপকৃত হবে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo