• লিড নিউজ
  • জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) এই রোডম্যাপ প্রকাশ করা হয়।

‎প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২২ জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা, ১ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি।

‎রোডম্যাপে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে।

‎উল্লেখ্য, ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ এর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুস কে প্রধান করে অন্তবর্তী সরকার গঠিত হয়। অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহন করে এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে।

‎এর ধারাবাহিককতায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎এদিকে, পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করেছে ছাত্রদল। সকাল ১১টা থেকে ঘেরাও কর্মসূচি পালন করছে তারা। এর আগে গতকাল নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo