• লিড নিউজ
  • জাতীয়

দেশে গুম, খুন ও হত্যার রাজনীতি বন্ধ করতে এবং রাষ্ট্রকে সংস্কারের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট জরুরি: উপদেষ্টা ফাওজুল কবির ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণভোটে 'হ্যাঁ' ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে এবং সরকারি কর্মকর্তারা জনগণের কথা শুনতে বাধ্য হবে— এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

‎সোমবার (১৯ জানুয়ারি) টাঙ্গাইল পৌর উদ্যানে গণভোট উপলক্ষে 'ভোটের গাড়ি' উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, দেশে গুম, খুন ও হত্যার রাজনীতি বন্ধ করতে এবং রাষ্ট্রকে নতুনভাবে সংস্কারের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট জরুরি।

‎তিনি বলেন, এবারের নির্বাচন যেনতেন নির্বাচন নয়, এবারের নির্বাচনে জাতির বড় প্রত্যাশা রয়েছে। নির্বাচন একটি উৎসবে পরিণত হবে এবং মানুষ যার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে। জনগণের সেবা ও খেদমত করার মানসিকতা নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

‎অতীতের ঘটনাবলি তুলে ধরে ফাওজুল কবির খান বলেন, বিডিআর হত্যা, জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিগত সময়ে অসংখ্য ঘুম-খুনের ঘটনা দেখেছে দেশ। এসব আর না হোক এ মন্তব্য করে তিনি বলেন, তাই রাষ্ট্রকে নতুনভাবে সাজানো এবং প্রতিষ্ঠানের ক্ষমতা কাঠামো পুনর্বিন্যাস জরুরি। সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা, সরকার বিরোধী দলের সম্পর্ক সুদৃঢ়করণ এবং রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়ার বিষয়েও তিনি মত দেন।

‎তিনি আরও বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে ‘হ্যাঁ ভোট’ দেবেন নাকি ‘না ভোট’। তবে পরিবর্তন চাইলে ‘হ্যাঁ ভোট’ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণভোট রাষ্ট্রের নতুন পথরেখা নির্মাণের সুযোগ।

‎অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo