• লিড নিউজ
  • জাতীয়

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২২ জানুয়ারি শুরু হচ্ছে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ।
‎
‎নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, এ কার্যক্রমে ৮ লাখের বেশি লোকবলকে নির্বাচনি আইন-বিধিসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
‎
‎আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা সংসদ ও গণভোট হবে। একই কর্মকর্তাদের দুটি ভোট কীভাবে সামাল দিতে হবে, তা এ প্রশিক্ষণেই পুঙ্খাপুঙ্খভাবে তুলে ধরা হবে।
‎
‎ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি। এতে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে আড়াই লাখের মতো ভোটকক্ষ থাকবে।
‎
‎ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি ভোটকক্ষে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ভোটকক্ষ প্রতি দুজন পোলিং অফিসার মিলিয়ে কেন্দ্র প্রতি ৮/১০ জনের মত পোলিং অফিসার প্রয়োজন হয়। অতিরিক্ত লোকবলও প্রস্তুত রাখতে হয়। সব মিলিয়ে ৮ লাখেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ দিতে হবে।
‎
‎ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে যতজন প্রয়োজন, তার চেয়ে ১০ শতাংশ বেশি লোকবল বাছাই করে প্যানেল প্রস্তুত করা হয়।
‎
‎সংসদ ও গণভোটে ৬৯ জন রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা, ৪৯৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, সহস্রাধিক নির্বাহী হাকিম, তিন শতাধিক বিচারিক হাকিম ভোটের মাঠে নিয়োজিত রয়েছেন।
‎
‎এর আগে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা, হাকিমসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কর্মকর্তা, নির্বাহী ও বিচারিক হাকিমসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ঢাকায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়ে ধাপে ধাপে নির্বাচন ব্যবস্থাপনার বিষয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
‎
‎ভোটকেন্দ্রের সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকেন প্রিজাইডিং অফিসার। এ কর্মকর্তার আইনানুনগ আচরণ সুষ্ঠু নির্বাচন পরিচালনার মূল চাবিকাঠি।
‎ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সব নির্বাচন কর্মকর্তাদেরকে প্রিজাইডিং অফিসারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে; আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও নির্দেশ মেনে চলবেন।
‎ভোটের আগে, ভোট চলাকালে, ভোটে শেষে গণনাসহ ফল তৈরি, নির্বাচনি সরঞ্জাম সংগ্রহ-ব্যবহারসহ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট- কার কী দায়িত্ব, কর্তব্য, আইনবিধি সব প্রশিক্ষণে জানানো হয়।
‎
‎ইটিআই মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ইতোমধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে কেন্দ্রীয়ভাবে। এখন ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
‎
‎মনোনয়নপত্র জমা, বাছাই ও আপিল শুনানি শেষে সোয়া দুই হাজার বৈধ প্রার্থী রয়েছে। ২০ জানুয়ারি পযন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর চূড়ান্ত হবে—কতজন প্রার্থী ভোটে থাকবে।
‎
‎২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পাবে। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রচারণা। আর ১২ ফেব্রুয়ারি ভোট হবে।

মন্তব্য (০)





image

চার দিনের সরকারি সফরে জাপানে রওনা হলেন প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত...

image

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতি মন্ত্রী

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ...

image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র দ্বি...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্...

image

মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থ...

৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...

image

শুধু আলোচনা নয়, ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত ক...

৫

নিজস্ব প্রতিবেদক :  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...

  • company_logo