• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে এটিকে অবৈধ এবং দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের ‘গভীরমূল প্রোথিত বিদ্বেষ’ থেকে উৎসারিত বলে বর্ণনা করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এসব ব্যবস্থা ‘অমানবিক’ এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সতর্ক করে বলেন, এই নিষেধাজ্ঞার প্রভাব ইরানের সীমা ছাড়িয়ে যাবে, কারণ যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করে।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং তিনি যাকে জোরপূর্বক অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন তা প্রতিরোধ করার দায়িত্ব জাতিসংঘ ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের রয়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ব্যবসা করলে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

 

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo