• লিড নিউজ
  • জাতীয়

‎১ কোটি লিটার সয়াবিন তেল ও ৪০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
‎
‎বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভায় এই অনুমোদন দেওয়া হয়।
‎
‎বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আসা মোট চারটি ক্রয় প্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়।
‎
‎বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে সরকার স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (ওটিএম) পদ্ধতির  মাধ্যমে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল সংগ্রহ করবে। এতে খরচ হবে প্রায় ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। যার প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮০ টাকা ৮৫ পয়সা।
‎
‎শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে, সরকার ২০২৫-২৬ অর্থবছরের ১৬তম লটের সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করবে। এর জন্য ব্যয় হবে প্রায় ১৯১ কোটি ৪১ লাখ টাকা এবং প্রতি টনের দাম পড়বে ৩৯০ মার্কিন ডলার।
‎
‎সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবের ভিত্তিতে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ শীর্ষক প্রকল্পের আওতায় বাণিজ্যিক চালক প্রশিক্ষণ প্রদানের (নন-কনসালটেন্সি সার্ভিস) দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনকে (বিআরটিসি)। প্যাকেজ নম্বর এসপি (বিআরটিএ)-০৪-এর আওতায় এই কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২৩০ কোটি ৭২ লাখ টাকা।
‎
‎সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অপর একটি প্রস্তাব বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকী সড়কের ২৭তম কিলোমিটারে পান্ডব-পায়রা নদীর ওপর অ্যাপ্রোচ রোড, সার্ভিস রোড, নদী শাসন কাজ, টোল প্লাজা, ইলেক্ট্রো-মেকানিক্যাল এবং আনুষঙ্গিক কাজসহ ‘নলুয়া-বাহেরচর সেতু’ নির্মাণ সংক্রান্ত।
‎
‎প্রকল্পটি বাংলাদেশ সরকার এবং ওপেক ফান্ডের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়ন করছে।
‎
‎বিস্তারিত আলোচনার পর, প্যাকেজ নম্বর পিডব্লিউ-০১ কাজটির জন্য চীনের ‘চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন’ (সিআরবিসি)-কে মনোনীত করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৯৯ কোটি ৬২ লাখ টাকা।

মন্তব্য (০)





image

চার দিনের সরকারি সফরে জাপানে রওনা হলেন প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত...

image

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতি মন্ত্রী

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ...

image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র দ্বি...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্...

image

মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থ...

৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...

image

শুধু আলোচনা নয়, ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত ক...

৫

নিজস্ব প্রতিবেদক :  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...

  • company_logo