• লিড নিউজ
  • জাতীয়

‎গাজায় আইএসএফে যোগদানের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের বিষয়ে সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের গুরুত্ব স্বীকার করছে এবং এই বাহিনীতে যোগদানের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে।

‎তিনি বলেন, আমরা আইএসএফ গঠনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের গুরুত্ব স্বীকার করি। কিছু মুসলিম দেশও এই বাহিনীতে অংশগ্রহণে আগ্রহী। বাংলাদেশও বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে।

‎বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি অবদান রাখা দেশগুলোর মধ্যে একটি এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রতি দৃঢ় সমর্থক।

‎তিনি বলেন, আইএসএফে অংশগ্রহণে আমাদের আগ্রহ কয়েকটি নীতি পূরণের ওপর নির্ভরশীল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-আইএসএফ অস্থায়ী হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্পষ্ট ম্যান্ডেটের আওতায় কাজ করবে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও সকল ইসরাইলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এবং গাজার দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে হবে।

‎প্রেস সচিব বলেন, আমরা লক্ষ্য করছি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৫ সালের ১৭ নভেম্বর রেজল্যুশন ২৮০৩ গ্রহণ করেছে, যার মধ্যে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। নিরাপত্তা পরিষদের সব মুসলিম দেশ এই এই রেজল্যুশনের পক্ষে ভোট দিয়েছে।

‎তিনি আরও জানান, অন্যান্য আরো কিছু আরব ও মুসলিম দেশও যৌথভাবে নিরাপত্তা পরিষদে রেজল্যুশনটি গ্রহণের সুপারিশ করেছে।

‎শফিকুল আলম বলেন, আমরা ফিলিস্তিনিদের আত্ম-নিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে আল কুদস আল শরিফকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে অটল।

‎তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ গাজায় ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে এর অবসান ও গাজা থেকে সমস্ত ইসরাইলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo