• লিড নিউজ
  • জাতীয়

‎ক্যাশলেস সোসাইটি হলে দেড় থেকে দুই লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে: গভর্নর ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

‎রোববার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎গভর্নর বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে। পাশাপাশি দুর্নীতি কমে যাবে।

‎বাংলাদেশে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ ভালো উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়াহ আইন ব্যবহার করতে হবে। দেশের মানুষের জন্য, ব্যাংকের জন্যও ব্যবহার করতে হবে।

‎শিগগিরই ইন্সট্যান্ট ইন্টার অপারেট পেমেন্ট সিস্টেমে স্থায়ীভাবে যুক্ত হবে সবগুলো ব্যাংক, মোবাইল ফাইন্যান্স ও মাইক্রো ক্রেডিট। ফলে প্রান্তিকে হাসপাতাল, বাজার, প্রয়োজনীয় বিল পরিশোধ, মাইক্রো ফাইন্যান্স এসএমই সব স্তরে লেনদেনে 'এম ক্যাশ' কাজ করার পরামর্শ দেন গভর্নর।  তিনি আরও বলেন, এখন পর্যন্ত গ্রাহক সংখ্যায় সবচেয়ে বড় ইসলামী ব্যাংক, দুই কোটি মানুষ সংযুক্ত, কাজেই এমক্যাশকে জনপ্রিয় করতে এই গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

‎গভর্নর জানান, ইসলামী ব্যাংকগুলোতে এতেদিন শরিয়াহ আইন লঙ্ঘন করা হয়েছে। ফলে ব্যাংকগুলোকে অবশ্যই ইসলামী শরিয়াহ আইন মানতে হবে, এ বিষয়ে দ্রুতই আইন করা হবে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo