• লিড নিউজ
  • জাতীয়

দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত ও বাস্তবমুখী গবেষণার কোনো বিকল্প নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত ও বাস্তবমুখী গবেষণার কোনো বিকল্প নেই। তিনি বলেন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বহু দেশ গবেষণা ও উন্নয়ন খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার মাধ্যমেই আজ উন্নতির শিখরে পৌঁছেছে।

‎শনিবার ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি(নেপ) আয়োজিত ‘ওয়ার্কশপ অন রিসার্চ মেথডোলজি ফর নেপ ফ্যাকাল্টিজ অ্যান্ড ফিল্ড লেভেল রিসার্চার্স’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

‎প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের দেশে বিজ্ঞান দীর্ঘদিন ধরে কেবল সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে, বাস্তব প্রয়োগের ক্ষেত্রে তা যথাযথ গুরুত্ব পায়নি। ঔপনিবেশিক আমল থেকেই বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যেতে পারেনি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গবেষণাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে।

‎শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হলো- শিক্ষার্থীদের যথাযথভাবে শিক্ষিত করে তোলা। এই লক্ষ্য অর্জনে গবেষণাকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নমুখী ও সমস্যা সমাধানভিত্তিক হতে হবে। গবেষণার বিষয় নির্বাচনের ক্ষেত্রে বাস্তব সমস্যাকে প্রাধান্য দেওয়ার এবং তা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান।

‎জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।এসময় প্রশিক্ষণার্থী ও একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo