• লিড নিউজ
  • জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারাসহ ৫১ জন, একজনের বাতিল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৫১ জন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন এরকম একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন মোট ৭০টি আপিল আবেদনের শুনানি হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার শুনানিতে উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, ‘আপিল আবেদন মঞ্জুর হয়েছে ৫২টি। নামঞ্জুর হয়েছে ১৫টি। শুনানিতে অনুপস্থিতি ছিলেন দুজন, তারাও নামঞ্জুরের তালিকায়। এছাড়া তিনটি আবেদন পেন্ডিং রয়েছে।’

আপিল আবেদন মঞ্জুর হওয়ায় জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাসহ ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন। এর বিরুদ্ধে তারা ইসিতে আপিল করে সফল হয়েছেন ।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণার করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে আপিল হয়েছিল ইসিতে। সেই আপিল মঞ্জুর হওয়ায় টিকলেন না একরামুজ্জমান। আর ১৫ জন আপিলকারীর আবেদন না-মঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন; তাতে প্রার্থিতা আর ফিরল না তাদের।

এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৪২ জনে।

‎তফশিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি শেষে ‎ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা তখনই চূড়ান্ত হবে। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আগামী ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।

 

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo