ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো মেরামত ও নতুন ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ (শনিবার, ১০ জানুয়ারি) সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মিলনায়তনে নেপ’র মাঠ পর্যায়ের গবেষকদের জন্য গবেষণা পদ্ধতির ওপর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে তেমন গবেষণা হয় না। যতটুকু হয় তা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মাধ্যমেই হয়।’
তিনি মনে করেন, এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে পাশাপাশি গবেষণালব্ধ ফলাফলে বাস্তব প্রয়োগ করতে হবে। তিনি বলেন, ‘জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো মেরামত ও নতুন ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে।’
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মাসুদ রানা, নেপ মহাপরিচালক ফরিদ আহমেদ প্রমুখ।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)