• লিড নিউজ
  • জাতীয়

গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি উৎসবে পরিণত হবে: সড়ক পরিবহন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবে পরিণত হবে। 

‎তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘এ দিন ঈদ কিংবা পূজার মতো উৎসবের আমেজে জনগণ ভোটে অংশগ্রহণ করবে এবং নির্ভয়ে ও বিনা বাধায় নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। অতীতের মতো কেউ জনগণকে ভোটদানে বাধা প্রদান কিংবা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ পাবে না।’

‎উপদেষ্টা শুক্রবার দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চইন খইর পাড়ায় গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর জেলা তথ্য অফিস এই উঠান বৈঠক আয়োজন করে।

‎তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি উৎসব। ফলাফল যাই হোক না কেন, নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে। জয়ী এবং পরাজিত উভয়েই অভিনন্দন জানাবে একে অপরকে।’

‎গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এবারের গণভোট হবে সংস্কারের জন্য, যার মাধ্যমে গড়ে উঠবে আগামীর নতুন বাংলাদেশ। 

‎গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বিশেষ অতিথির বক্তব্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে ভোট দিতে হবে, সংস্কারের বিষয়, কীভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে ও গণভোটের চারটি প্রশ্নের খুঁটিনাটি বিষয় আলোকপাত করেন। তিনি আরও বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই সকলকে ভোট প্রদান করা উচিত।

‎দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মো. আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন, উপপরিচালক নাসিমা খাতুন, উপপরিচালক কাজী শাম্মিনাজ আলম, উপপরিচালক গাজী শরীফ ইয়াসমিন, সহকারী পরিচালক মাসরিয়াত জাহান বর্ষা ও দিনাজপুরের জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা। অনুষ্ঠানে পাঁচ শতাধিক নারী-পুরুষ ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo