ফাইল ছবি
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির চেয়ারম্যান করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলটির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
বৈঠক শেষ দলটির এক বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহান...
নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈ...
নিউজ ডেস্ক : শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা...
নিউজ ডেস্ক : নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও নিয়...

মন্তব্য (০)