• আন্তর্জাতিক

আমার আন্তর্জাতিক আইনের দরকার নাই: ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকা জুড়ে ত্রাস সৃষ্টির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন ট্রাম্প। 

বিশ্বজুড়ে তার নীতিগুলো নিয়ন্ত্রণে নিজস্ব নৈতিকতাই যথেষ্ট বলে তিনি মনে করেন। ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না।

আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কি না, এমন প্রশ্ন আসলে ট্রাম্প বলেন, এটি নির্ভর করে আপনি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কীভাবে দিচ্ছেন তার ওপর।

এ মন্তব্য আসে এমন এক সময় যখন মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে। গত শনিবার ভোরে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নেওয়া হয়েছে।

ওই সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ কি তিন মাস, ছয় মাস, এক বছর নাকি তার চেয়েও বেশি সময় ধরে থাকবে। ট্রাম্প জবাব দেন, ‘আমি বলব, এরচেয়েও বেশি সময়। সময়ই বলে দেবে।’

সমালোচকদের দাবি, ট্রাম্পের আগ্রাসন জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সনদে বলা আছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা হামলার হুমকি দিতে পারে না এবং এমন কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo