• শিক্ষা

বাকৃবিতে বেগম খালেদা জিয়ার জীবন ও অবদান নিয়ে প্রদর্শনী

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অবদান তুলে ধরতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি তথ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সোনালী দলের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. আলী রেজা ফারুকের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. শরীফ-আর-রাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ।

প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, দেশ ও জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ আলোকচিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রদর্শনী পরিদর্শন করেন।

আয়োজকদের জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ বিশেষ আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo