• লিড নিউজ
  • জাতীয়

‎৬ লাখ ৭৭ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

‎প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

‎নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোট ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

‎সালীম আহমাদ খান বলেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর লক্ষ্যে আমরা কাজ করছি।

‎তিনি বলেন, প্রবাসী যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

‎সালীম আহমাদ খান জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আমরা আশা করছি তার আগেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাতে সক্ষম হব।

‎নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। যার মধ্যে সিঙ্গাপুরে সর্বোচ্চ ১৭ হাজার ৭৫৯ জন এবং সৌদি আরবে ১২ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo