• জাতীয়

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে: ধর্ম উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছলচাতুরি ও কলাকৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।  বিগত ৫৪ বছরের ইতিহাসে এদেশে এটাই ঘটেছে।  গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন ঘটবে।  তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করতে পারবে।

উপদেষ্টা আরও বলেন, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ক বিস্তৃত।  এটিকে শক্তিশালী করা গেলে দেশ ও জাতির প্রভূত কল্যাণ সাধিত হবে।  তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। 

কর্মশালায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে বাংলাদেশে হাসিনার মতো আর ফ্যাসিস্ট তৈরি হবে না।  আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা কী হবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। 

গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশীদ ও ধর্মসচিব মো. কামাল উদ্দিন।  দিনব্যাপী এ কর্মশালায় সারা দেশ থেকে চার শতাধিক বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

 

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo