• সমগ্র বাংলা

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন 'চাটমোহর প্রেসক্লাবের' এর ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৩৬ বছর এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারী) রাত ৮টায় পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সন্জিত সাহা কিংসুক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, শামীম হাসান মিলন, শাহীন রহমান, ইকবাল কবির রঞ্জু, লতিফ রঞ্জু, বকুল রহমান, তুষার ভট্টাচার্য, ইফতেখার টুটুল, এম এ জিন্নাহ, জাহাঙ্গীর আলম, জাকির ছেলিম, জাহাঙ্গীর আলম মধু, শিমুল বিশ্বাস, বিপ্লব আচার্য, সাইফুল ইসলাম, সোহেল খান, সুদীপ্ত কর্মকার সহ সকল সদস্যবৃন্দ।

দীর্ঘ ৩৬ বছর ধরে চাটমোহর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

image

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চ...

  • company_logo