• আন্তর্জাতিক

তিন ক্যাটাগরির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের যাবতীয় সামগ্রীর ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

গত এপ্রিলে কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর ধার্যকৃত ‍শুল্ক ২৫ শতাংশে উন্নীত করেন ট্রাম্প। এরপর অক্টেবরে গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবাহার্য জিনিসপত্রের ওপর ধার্য শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ এবং কাঠের আসবাবের ওপর শুল্ক ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জানানো হয়েছিল, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই বর্ধিত শুল্ক।

তবে গতকাল বৃহস্পতিবারের এক বিবৃতি বলা হয়েছে, ২০২৬ সালের এক জানুয়ারির পরিবর্তে ২০২৭ সালের এক জানুয়ারি থেকে বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। তার আগ পর্যন্ত এই তিন ক্যাটাগরির সব পণ্যে আগের ২৫ শতাংশ শুল্কই জারি থাকবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানিয়েছেন, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলির সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গঠনমূলক আলোচনা’ জারি রয়েছে। তাছাড়া বাসা-বাড়ির জন্য অপরিহার্য আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর দাম অতিমাত্রায় বেড়ে গেলে সাধারণ মার্কিনীরা ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন।

প্রসঙ্গত, ট্রাম্প অক্টেবারে বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে বাড়ছিল কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরে ব্যবহার উপযোগী পণ্যগুলোর দাম।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo