ফাইল ছবি
নিউজ ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। শনিবার (২৭ ডিসেম্বর) ভরিতে ৯৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয় ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৩৩ টাকা।
নিউজ ডেস্ক : একদিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংল...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পকে উচ্চ...
নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নশীল দেশগুলোকে এম...
নিজস্ব প্রতিবেদক: দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...
নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

মন্তব্য (০)