ছবিঃ সংগৃহীত
তথ্য প্রযুক্তি ডেস্ক : কোভিড-১৯ মহামারীর মধ্যেই ইংরেজি নতুন বছর ২০২০-কে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। পুরোনো সব জীর্ণতাকে দূরে ঠেলে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ডুডলেও উদয় হয়েছে ইংরেজি নববর্ষের নতুন সূর্য। নতুন বছর ২০২১-এর প্রথমদিনে একটি ডুডল প্রকাশ করেছে গুগল।
তাতে একটি পুরনো ফ্যাশন বার্ড হাউস ও তার সঙ্গে ঘড়ি দেখানো হয়েছে। এর নিচে ২০২১ সাল লেখা। তাতে ক্লিক করলেই খুলে যাচ্ছে ‘নিউ ইয়ার্স ইভ’-এর একটি পেজ। সঙ্গে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের মাথা থেকে ঝরে পড়ছে অজস্র রং-বেরঙের কাগজের কুঁচি।
একইসঙ্গে বিশ্ববাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তাও দিয়েছে গুগল। নতুন বছর সংক্রান্ত সার্চ রেজাল্টে বর্ষবিদায় ও বরণ নিয়ে নতুনত্ব আনা হয়েছে।
বিভিন্ন দিবস, উৎসব থেকে শুরু করে কৃতী ব্যক্তিদের জন্মদিনসহ বিশেষ দিনে ডুডল নিয়ে হাজির হয় গুগল। ডুডলে সৃজনশীলতার পাশাপাশি থাকে অভিনবত্বের ছাপ। যা সহজেই মন কাড়ে নেটিজেনদের।
তথ্য প্রযুক্তি ডেস্ক: প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...
তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...
তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

মন্তব্য (০)