ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো- এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনামূল্যের বই ছাপিয়েছে সরকার।
প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের ৬০ শতাংশ বই মাঠ পর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণ উৎসবের অনানুষ্ঠানিকভাব শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে।
বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

মন্তব্য (০)